1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া অফিসের ভয়াবহ সতর্কবার্তা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া অফিসের ভয়াবহ সতর্কবার্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৫৯৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
চলতি মৌসুমের প্রথম ঝড়ের কবলে পড়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকা ছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার ভোর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। মেঘের গর্জনের পর ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে ধুলোবালি উড়তে শুরু করে। ফলে আকস্মিক বিড়ম্বনায় পড়েন নগরবাসী।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এটাই মৌসুমের প্রথম ঝড়। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে ২ দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

তাতে আরও বলা হয়েছে, এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে সামান্য কম থাকার সম্ভাবনা আছে। তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারি বৃষ্টিপাতজনিত কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net