ঢাকা   ০৫:৪৫:১৮ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত 

কুবিতে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৫২ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুবিতে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত।

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান ভিত্তিক সংগঠন “কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবে’র আয়োজনে ২য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে এক দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৪।
২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে নয়টায় উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন উৎসবের উদ্বোধন করেন।

সায়েন্স উৎসবে ৭টি (সাইন্স অলিম্পিয়াড, রুবিক্স কিউব কম্পিটিশন, সকার বট প্রতিযোগিতা, প্রজেক্ট শো, এক্সিবিশন, রোবট ফাইটিংসহ ) আলাদা সেগমেন্টে মোট পঞ্চাশটির অধিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

এক্সিবিশন মোট ৮০ টি স্টল তাদের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন যার মাধ্যে অনয়তম স্মার্ট সিটি, স্মার্টা রেল গেইট, স্মার্ট ভয়েস কন্ট্রোলার গাড়ি, স্মার্ট বাংলাদেশ স্মার্ট সিটি, ইউনিক সিটি, অর্বিটাল সিটি, সেইভ আর্থ, অটোমেটিক ফায়ার এক্সটেংগুইসার, সোলার এনার্জি, স্মার্ট ব্রিজ, বর্জ্য পদার্থের পরিবেশ বান্ধব বহুমুখি ব্যবহার, ফায়ার লাইটার রোবট, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী, পরিবেশের উপর গ্রিন হাউজ গ্যাসের প্রভাব এর ও তার প্রতিকার, ইউন্ড এনার্জি, রিসাইকেল ও সোলার সিস্টেম, ফায়ার এলার্ম সিস্টেম, বায়স্কোপ, সেইফ ড্রাইভ সেইফ হাউজ, জীবনের উৎপত্তি, জেনেটিক ইন্জিনিয়ারিং, ইত্যাদি।

সরজমিনে গিয়ে দেখা যায় প্রজেক্টগুলোতে রবোটিক্সের বহুমাত্রিক ব্যবহার, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণরা যেভাবে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলবে, গ্রিন হাউস গ্যাসের ব্যবহার, জেনেটিক ইন্জিনিয়ারিং ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবীর রক্ষা করা, জনসাধারণের সোলার এনার্জি ব্যবহারে উদ্বুদ্ধ করা। এছাড়াও বিভিন্ন প্রতিকূলতা থেকে পৃথিবী রক্ষার কৌশল।

প্রতিযোগিতার টেকসই, বাস্তবায়ন, পরিবেশ রক্ষা বিভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে মোট ১০০ জনকে পুরস্কৃত করা হয়। যেখানে বিজ্ঞান অনুষদের ৩০ জন শিক্ষক বিচারক থাকবেন।

এছাড়াও বিজ্ঞান জাদুঘর থেকে একটা সাইন্টিফিক বাস এক্সিবিশন করা হয়েছে। যেখানে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন গবেষণা, অনুসন্ধান করতে পারবে দেখতে পারবে। বিজ্ঞান জাদুঘর থেকে একটা টেলিস্কোপ দেওয়া হয়েছে। সন্ধ্যায় শিক্ষার্থীরা আকাশ পর্যবেক্ষণ করতে পারবো।

বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বক্তৃতা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক কায়কোবাদ। যেখানে প্রশ্ন- উত্তর পর্বে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক প্রশ্ন বিভিন্ন প্রশ্ন করেন।

সভাপতি সাইন্স ক্লাবে আমান উল্লাহ বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা অনেক চমৎকার প্রজেক্ট উপস্থাপন করছে। যদি ভবিষ্যতে এগুলো বাস্তবায়ন করা যায় তাহলে অনেক প্রতিবন্ধকতা সমাধান করা সম্ভব। যেখানে বেশি গুরুত্ব পেয়েছে রোবটিক্স, । যেগুলোর মাধ্যমে তথ্য প্রযুক্তিতে অনেক ভালো কিছু করা সম্ভব। তবে আজকে সব ধরনের প্রতিযোগিতা সম্পূর্ণ হলেও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান আজকে করা হচ্ছে , পরবর্তীতে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি