ঢাকা   ০৪:২২:১৭ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত 

আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৭১ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোঃ জুলহাস মিয়া (মৃধা জুলহাস)।

তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির ছাত্র ও বৃত্তি কল্যান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অত্র বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তার সভাপতি হিসেবে মনোনীত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজনের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, শিক্ষা ও সমাজসেবা খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা এবং নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তার নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

এদিকে, মোঃ জুলহাস মিয়া কে বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

কমিটিতে সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব হুসাইন, শিক্ষক সদস্য মোঃ ফরহাদ মনি, অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি