ঢাকা   ০৮:৩৯:০৩ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ

ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ষঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে ওএসডি করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বদলির প্রজ্ঞাপন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। এ আদেশের পর থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

 

ওএসডি হওয়া অধ্যাপক কামাল উদ্দিন হায়দারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য শুরু করেছে ছাত্র সংগঠনের নেতারাও।

 

 

ফেসবুকে মন্তব্য করেছেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি উমর ফারুক মানিক ও সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারুকও।

 

 

ফেসবুক পোস্টে অধ্যাপক কামাল উদ্দিন হায়দারের রাজনৈতিক সম্পৃক্ততা, অতীত ভূমিকা ও পদায়ন নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন ছাত্রদল নেতারা। পোস্টে তাকে আওয়ামী লীগের ছাত্র ক্যাডার হিসেবে উল্লেখ করে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির অবৈধ অর্থের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক মানিক। পাশাপাশি জুলাইয়ের শহীদ আনাসকে নিয়ে পাঠ্যবইয়ে প্রকাশিত গল্প থেকে জুলাই ও আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ দেওয়ার পেছনেও তার ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।

 

 

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের পদ থেকে ওএসডি করার পর অধ্যাপক কামাল হায়দারকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। তবে তাঁকে কলেজে যোগদান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি।

 

 

একই সঙ্গে অধ্যাপক কামাল হায়দারকে দ্রুত অপসারণ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানান তিনি। এ ছাড়া পদায়নের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখার আহ্বান জানান এই নেতা।

 

 

এদিকে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক বলেন, আমরা কোন ফ্যাসিস্টের দোষরকে সমর্থন করতে পারিনা। তারা শিক্ষক হওয়ার নৈতিক অধিকার ক্ষুন্ন করেছেন। তারা আদর্শ বিচ্যুত হয়ে দলীয় শিক্ষকে রূপ দিয়েছেন নিজেদের। সাধারণ নাগরিক ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে তাকে কলেজে জায়গা দিলে।

 

 

এই বিষয়ে কথা বলতে অধ্যাপক এ এস এম কামাল উদ্দিন হায়দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি