1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ শনিবার থেকে পাওয়া যাবে না মানবজমিন, পড়তে হবে একমাত্র অনলাইনে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

আজ শনিবার থেকে পাওয়া যাবে না মানবজমিন, পড়তে হবে একমাত্র অনলাইনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৯৭ বার

নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য বন্ধ হচ্ছে দেশের বহুল আলোচিত ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনের ছাপানোর কাজ। ফলে এ সময়ে পত্রিকাটি আর কাগজে পড়ার সুযোগ থাকছে না।

শুক্রবার (২৭ মার্চ) থেকে বন্ধ রয়েছে এর ছাপানোর কাজ। এ জন্য আজ শনিবার (২৮ মার্চ) থেকে এই পত্রিকাটি আর ছাপানো কপি পড়তে পারবেন না পাঠকরা। তবে অনলাইনে সচল থাকছে পত্রিকাটি।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে প্রেক্ষাপট বিবেচনায় কাগজটি ছাপানো বন্ধ রয়েছে। পরিস্থিতি ফের অনুকূলে এলে কাগজ ছাপানো হবে বলে এর সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা শ্যামল বাংলাকে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পত্রিকাটির সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী শ্যামল বাংলাকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবীর প্রেক্ষাপট বদলে গেছে। আমরা এখন কাজ করতে পারছি না। পত্রিকা ছাপালেও তা বিলি করার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এ জন্য আজ শনিবার ২৮ মার্চ আর এটি ছাপানো হয়নি। তবে অনলাইন ভার্সন দেখতে পারবেন পাঠকরা। অনলাইন চালিয়ে যাব।’

কবে নাগাদ আবার এটি প্রকাশিত হতে পারে? জবাবে তিনি বলেন, ‘পরিবেশ স্বাভাবিক হলেই আমরা আবার ছাপানোর কাজ শুরু করব।’ পত্রিকাটির ইতিহাসে এমন সময় আর কখনও আসেনি বলেও উল্লেখ করেন তিনি।

পত্রিকাটির সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ বলেন, ‘আর্থিক দুরবস্থার ‘ জন্য আমাদের পত্রিকাটি বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে করোনাভাইরাসের কারণে। এতদিন পত্রিকাটি ছাপানো হলেও ভাইরাসের কারণে পাঠকের কাছে পৌঁছানো যাচ্ছিল না। এ কারণে সাময়িক বন্ধ রাখা হচ্ছে। এ জন্য আমাদের বেতন-ভাতা পেতে কোনো সমস্যা হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আগে যেভাবে নিয়মিত বেতন পেতাম এখনও তাই পাব। আমরা সবাই অনলাইনে কাজ করব। প্রায় ২০ বছর ধরে প্রকাশিত পত্রিকাটি এখন অনলাইনে পাঠক পড়তে পারবেন।’

এদিকে করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী কাজ করছে সেনাবাহিনী। এছাড়া মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টানা বন্ধ ও করোনার কারণে জনসমাগম এড়িয়ে চলার কারণে অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে।

এ অবস্থায় পত্রিকা বাসায় বাসায় পৌঁছে দেয়াটাই বড় চ্যালেঞ্জ। তাছাড়া করোনার কারণে অন্যের হাত থেকে পত্রিকা নিতেও অপারগতা দেখাচ্ছেন পাঠকরা।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশব্যাপী এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছেন আর প্রাণ হারিয়েছেন ৫ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net