1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবিরহাটে ১ হাজার মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কবিরহাটে ১ হাজার মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩০৩ বার

রাসেল মাহম্মুদ, নোয়াখালীঃ নোয়াখালীতে করোনা প্রতিরোধে সচেতনতায় সাধারণ মানুষের নিকট রেজাউল হক শাহিনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।সকাল ১১টা থেকে বিকাল পযর্ন্ত কবিরহাট পৌরসভা এলাকায় বিভিন্ন বাড়িতে বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। রেজাউল হক শাহিনের উদ্যোগে করোনা প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কর্মসূচী গ্রহণ করেছে। তারই আলোকে কবিরহাট পৌরসভার কিছু লোকজন নিয়ে এই খাদ্য সামগ্রী বিতরন করেন।এব্যাপারে এমপি একরামুল করিম চৌধুরীর পরামর্শে কবিরহাট উপজেলার সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক গণ-সচেতনতা বৃদ্ধির করার জন্য আমি ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি। কারণ- এ ভাইরাস কখন কোন সময় কার মাধ্যমে আসে তা বলা খুব মুশকিল। তাই আমাদের সবাইকে সচেতন ও সর্তক থাকতে হবে।তিনি আরো বলেন, এ করোনা সংক্রমণ রোগকে কেন্দ্র করে অসাধু ও কালোবাজারী ব্যবসীয় সিন্ডিকেটের কিছু ব্যবসায়ীরা মানুষের নিত্যপ্রয়োজনী জিনিস পত্রের দাম মাত্রাতিরক্ত বৃদ্ধি করেছে। এব্যাপারে আমি ও আমার নেতা এমপি একরামুল করিম চৌধুরী আইন শৃঙ্খলায় কাজে নিয়োজিত সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বাজার নিয়ন্ত্রণে রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। দয়া করে কেউ জাতির এ দুঃসময়ে প্রাণঘাতী এ রোগকে কেন্দ্র করে অপরাজনীতি করবেন না। সকলে একত্রিত হয়ে এ রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net