1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নাঙ্গলকোটে বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

কুমিল্লা নাঙ্গলকোটে বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ২৮২ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা :
গতকাল সোমবার বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা,জেএসসি A+ সংবর্ধনা, পিইসি বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা, কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সম্মানিত অতিথি হিসেবে যারা আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি জনাব আব্দুর রশিদ মজুমদার, নাঙ্গলকোট সরকারি হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজের সম্মানিত প্রভাষক জনাব ফিরোজ আসাদুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আলী আক্কাছ,বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক জনাব নাজমুল হাসান রোমান, দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবুল কাশেম, ইক্বরা মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মাও: এবিএম আবুল কাশেম,ইক্বরা মডেল স্কুলের পরিচালক জনাব মাও: আব্দুল মোতালেব, ইসলাম পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সোহরাব হোসেন,হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাও:তোফাজ্জল হোসেন, বাঙ্গড্ডা আইডিয়াল স্কুলের পরিচালক জনাব এরশাদ উল্লাহ সোহেল প্রমুখ। এছাড়াও স্কুল পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্র অভিভাবক ও বাঙ্গড্ডা বাজারের ব্যবসায়ীবৃন্দ,
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দের আগমনে মুখরিত ছিল ক্যাম্পাস।সম্মানিত অতিথিবৃন্দের অনুপ্রেরণামূলক বক্তব্য, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনা, কাশেম স্যারের সুললিত কন্ঠের গান, জামাল উদ্দিনের রসাত্মক শিক্ষণীয় কথার ফুলঝুরি,প্রাক্তন ছাত্রদের সরব উপস্থিতি,রাকিব, নাজমুলের গান, আরমানের সুর লহরীতে আয়োজনটি ছিল প্রাণবন্ত মনোমুগ্ধকর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net