1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৩১৬ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
‘সোনালী আশেঁর সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মো: আব্দুল্লা আল মামুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার পাট চাষী ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, পাটের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে দেশীয় পাটবীজ উৎপাদনে ও মৌসুমে পাটের ন্যায্য মুল্যে নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন। পরে জেলার ৬ জন শ্রেষ্ঠ পাট, পাটবীজ উৎপাদনকারী ও পাটের বস্তা ব্যবহারকারীদের পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net