1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪১৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা: করোনাভাইরাসের বিস্তাররোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুয়েট এলাকায় করোনা আক্রান্ত একজন রোগী শনাক্ত হওয়ার পর সোমবার (২৩ মার্চ) ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঢাকেশ্বরী আবাসিক কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করে।

ঢাকেশ্বরী আবাসিক কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা ও সদস্য সচিব ড. আ ফ ম সাইফুল আমিনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঢাকেশ্বরী আবাসিক এলাকায় সম্মানিত অধিবাসীদের জানানো যাচ্ছে যে, এই এলাকায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক রোগী পাওয়া গেছে। এমতাবস্থায় আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাধ্যতামূলকভাবে আগামী ১৪ দিন নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লক-ডাউন করা হলো। এই সামাজিক বিচ্ছিন্নতার ব্যাপারে আপনাদের সকলের ঐকান্তিক সমর্থন আপনাকে, আমাকে এবং আমাদের বৃহত্তর পরিবারকে নিরাপত্তায় রাখতে পারে। এটা অতি জরুরি সামাজিক দায়বদ্ধতা। এ ব্যাপারে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net