1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ করায় প্রানে হত্যার হুমকি থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন 

নবীগঞ্জে সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ করায় প্রানে হত্যার হুমকি থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৭৬ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম।।
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে সরকারী রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার ঘটনা (ভুমি) অফিসে জানানোর ঘটনায় ক্ষীপ্ত হয়ে অভিযোগকারীকে প্রান নাশের হুমকি দিয়েছে একদল প্রভাবশালী লোক। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
সুত্রে জানাযায়, উপজেলার মুরাদপুর গ্রামের প্রভাবশালী মৃত ইরন মিয়ার ছেলে জামাল মিয়া গ্রামের একটি সরকারী রাস্তার উপর ফলন্ত কয়েকটি গাছ কাউকে না জানিয়ে কেটে নিয়ে যান। তাৎক্ষনিক এ ঘটনা একই ইউনিয়নের শ্রমিকনেতা ছামাদুল হক চৌধুরী সদর (ভুমি) অফিসকে অবগত করেন। ভুমি অফিস ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এ ঘটনায় ছামাদুল হক চৌধুরীর উপর ক্ষেপে যান জামাল মিয়া ও তার পরিবারের লোকজন। এদিকে ১৮ মার্চ বিকেল বেলায় ছামাদুল হক চৌধুরী জামাল মিয়ার বাড়ীর সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় জামাল মিয়ার নেতৃত্বে সুবিনয় দাশ, রহিমা বেগম, রিমা বেগম মিলে তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। এবং মারমুখি হয়ে হামলার চেষ্টা করলে আশপাশের লোকজন এসে ছামাদুলকে রক্ষা করেন। এ ঘটনায় ছামাদুল হক চৌধুরী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করেন। নবীগঞ্জ থানার ডায়রী নং ১১১৩ তারিখ ২১/০৩/২০২০ ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net