ঢাকা   ১০:০৫:৫৬ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

পুরান ঢাকাকে নতুন করে সাজাতে কাজ করেছি: সাঈদ খোকন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৪৩৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রাজধানীর পুরান ঢাকাকে নতুন করে সাজিয়ে তুলতে কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেছেন, পুরান ঢাকাবাসীর জন্য বাহাদুর শাহ পার্ক, আব্দুল আলিম খেলার মাঠ, রসুলবাগ পার্ক, বাংলাদেশ মাঠসহ একাধিক মাঠ আধুনিকায়ন করেছি। এসব মাঠ এখন বিশ্বমানের। রাস্তাঘাট, এলইডি বাতিসহ অনেক উন্নয়ন করেছি।

বুধবার (১১ মার্চ) পুরান ঢাকার নব সজ্জিত বাহাদুর শাহ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র একথা বলেন। ৬ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে এ পার্কটি নতুন করে সংস্কার করেছে ডিএসসিসি। ঐতিহাসিক এ পার্কে পথচারীদের জন্য উন্মুক্ত হাঁটার পথ, বৃষ্টির পানি নিরসনের জন্য চার ফুট গভীর ড্রেন, সিপাহী বিদ্রোহের স্মৃতিস্তম্ভ, অ্যাম্ফিথিয়েটার, ঝলমলে আলোক ব্যবস্থা, মেঝেতে নুড়িপাথর, ট্রাফিক সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা ও একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ‘‘দায়িত্ব ভার গ্রহণের সময় বলেছিলাম, পুরান ঢাকাকে নতুন রূপে সাজাবো। সেই কাজ অনেকটাই শুরু করে দিয়েছি। আমাদের ‘জল সবুজে ঢাকা প্রকল্পের’ আওতায় ৩১টি খেলার মাঠ ও পার্ক নিয়ে কাজ করেছি। আমার মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত। আরও দুই মাসের বেশি সময় রয়েছে। এই মেয়াদের মধ্যেই কমপক্ষে ২৭-২৮টি মাঠ-পার্ক আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো।’

তিনি বলেন, ‘আমি পরিবর্তনের সূচনা করে দিয়ে গেলাম। সবকিছু কর্মময় স্মৃতি রেখে গেলাম। আমি আপনাদের জন্য কাজ করেছি এবং করে যাবো। আমরা রাজনৈতিক জীবন আপনাদের জন্যই ব্যয় করবো। জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন। এখন পুরো দেশটাকে নিয়েই আমাকে ভাবতে হবে। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।’

সাঈদ খোকন বলেন, ‘আমরা যে সব মাঠ-পার্ক করেছি, সেগুলো আন্তর্জাতিক মানের। বিশ্বমানের পার্ক করে দিয়েছি। আমরা চাই মানুষ পার্কে এসে মন খুলে আড্ডা দিক। সব ধরনের অনাচার থেকে মুক্ত থাকুক।’

তিনি বলেন, ‘একসময় রাজধানী ছিল অন্ধকারাচ্ছন্ন। আজ পুরান ঢাকার অলি-গলি এলইডি বাতির আলোয় আলোকিত। আমরা জনসাধারণের জন্য ৫০টি উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণ করে দিয়েছি।’

মেয়র বলেন, ‘অনেক কাজ করেছি। যতটুক সম্ভব, জীবন-প্রাণ দিয়ে চেষ্টা করেছি। ইতিবাচক ধারা সূচনা করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন, এই কাজগুলো এগিয়ে নেবেন সেটাই প্রত্যাশা করছি।’

এসময় উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক, সারোয়ার হোসেন আলো, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি