1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট যৌন পল্লীর কার্যক্রম বন্ধ, নিত্য প্রয়োজনীয় পন্য বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বাগেরহাট যৌন পল্লীর কার্যক্রম বন্ধ, নিত্য প্রয়োজনীয় পন্য বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৫৭ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের একমাত্র যৌনপল্লীর কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা যৌন পল্লীর কর্মীদের বর্তমান করোনা পরিস্থিতি বুঝিয়ে বললে যৌন কর্মীরা স্ব-ইচ্ছায় তাদের কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।পরে যৌনকর্মীদের চাল, ডাল,তেল,আলু,লবন,সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।এসময়,বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ,পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়,বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন,তানিয়া খাতুন,যুব মহিলা লীগের আহবায়ক লুনা সিদ্দিকী,বাগেরহাট ফাউন্ডেশনের সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, পৗর মহিলা লীগ সম্পাদক সাদিয়া আফরোজ,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক ডাবলু সরদার উপস্থিত ছিলেন।
যৌনপল্লীর সরদার নাসরিন বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে আমরা গত ১৫দিন ধরে সচেতন রয়েছি।জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন আমাদের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য বলেন। আমাদের সকল কার্যক্রম আপাতত বন্ধ রেখেছি।তবে যে সহযোগিতা করেছে,তা খুবই অপ্রতুল। আরও বেশি সহযোগিতার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net