1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে ডাক্তারের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

বাগেরহাটে ডাক্তারের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৩৬৯ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাট সদর হাসপাতালের গাইনী বিভাগের কনস্যালটেন্ট ডাক্তার আবু দাউদ খানের বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহষ্পতিবার দিনগত রাতে বাগেরহাট শহরের হাড়িখালী বটতলা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল তার বাড়ির লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ সাড়ে চার লাখ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডা. আবু দাউদের স্ত্রী জেলার চিতলমারী উপজেলার বঙ্গবন্ধু কলেজের শিক্ষক ইয়াসমিন সুলতানা বলেন, বৃহষ্পতিবার দিনগত রাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র মুখোসধারী ডাকাত দল বাড়ির নিচতলার পেছনের ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢোকে। ঘরে লোক ঢোকার শব্দ পেয়ে আমার স্বামী ও বৃদ্ধ শ্বাশুড়ির ঘুম ভেঙ্গে যায়। এসময় ডাকাতদল বাড়ির দোতলায় উঠে আমার স্বামী ও শ্বাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ সাড়ে চার লাখ টাকা নগদ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, ডা. আবু দাউদ খানের বাড়িতে ডাকাত দল হানা নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ওই বাড়ির ডাকাতিতে পাঁচ থেকে ছয়জন অংশ নেয়। আমরা ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা নিশ্চিত হয়েছি। ফুটেজ সংগ্রহ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছি। খুব শিগগির জড়িতদের ধরতে পারব বলে আশা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net