1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদেশ ফেরত ৩ হাজার ৩০০ প্রবাসী, বাগেরহাটে কোয়ারেন্টাইনে আছে মাত্র ২৫৫ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বিদেশ ফেরত ৩ হাজার ৩০০ প্রবাসী, বাগেরহাটে কোয়ারেন্টাইনে আছে মাত্র ২৫৫ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩৬০ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
করোনা ভাইরাস আতংকে বিদেশ ফেরত প্রাবাসীদের যখন ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, সেখানে বাগেরহাট জেলার চিত্র একটু ভিন্ন। বিশ্বের বিভিন্ন দেশে করোনা আতংক দেখা দেওয়ার পর দেশে ফিরে আসা প্রবাসীদের মধ্যে ৩ হাজার ৩০০ জন প্রবাসী ফেরত আসে বাগেরহাটে। যার মধ্যে ২৫৫ জনকে হোক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে কোনো প্রবাসী নির্দেশনা না মানলে আইন প্রয়োগের মাধ্যমে কোয়ারেন্টাইনে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, করোনা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে নিশ্চিতের জন্য আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করেছি। তারা সচেতনতা বৃদ্ধি ও বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে কাজ করবে।
ইমেগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী গেল কয়েকদিনে বাগেরহাটে ৩হাজার ৩‘শ প্রবাসী এসেছেন। এদের মধ্যে ২‘শ ৫৫ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আমরা গ্রাম পুলিশদের সহায়তায় বাগেরহাটের মধ্যে যারা অবস্থান করছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চত করছি। তবে বিদেশ ফেরত কোন ব্যক্তি যদি হোম কোয়ারেন্টাইনে না থাকতে চান, তাকে প্রথমে বোঝানে হবে। যদি না বোঝেন, তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলা সদর হাসপাতালে ২০০টি এবং জেলা সদরের বাইরে ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্সেহ নিকটবর্তী স্থানে প্রত্যেকটিতে ১০০শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ডাক্তার ও নার্স সমন্বয়ে র্যা পিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। আতঙ্কিত হবার কিছু নেই। সর্তক থাকার জন্য পরমর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net