1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা সদর উপজেলার রাউতড়া সরকারি প্রাথমিক এলাকায় মৃত একটি আফ্রিকান উটপাখি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

মাগুরা সদর উপজেলার রাউতড়া সরকারি প্রাথমিক এলাকায় মৃত একটি আফ্রিকান উটপাখি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৪৪ বার

মোঃ সাইফুল্লাহঃ মাগুরার সদর উপজেলার রাউতড়া সরকারি প্রাথমিক এলাকায় মৃত একটি আফ্রিকান উটপাখি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার এলাকাবাসী মৃত উট পাখিটি মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতড়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তারা এটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পাচারের সময় মরে যাওয়ায় পাখিটি কেউ ফেলে রেখে গেছে।
এলাকাবাসী জানান, সকালে মৃত অবস্থায় উট পাখিটি রাস্তার পাশে পড়ে ছিল। এটির দুই পা বাইসাইকেলের টিউব দিয়ে বাধা ছিল। কেউ রাতের আধারে সেখানে ফেলে রেখে গেছে। রাতে ঘটনাস্থলে একটি পিকআপকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেছে অনেকে। হতে পারে অন্য কোনো স্থান থেকে এটি পাচারের উদ্দেশ্যে পিকআপে করে রাউতড়া এলাকায় এনে ফেলে রেখে গেছে।
স্থানীয় একটি সূত্র দাবী করেছে, চোরাই পথে আফ্রিকা থেকে এনে এই উট পাখিটি পার্শ্ববর্তী ভারত হয়ে ঝিনাইদহ এলাকা থেকে নিয়ে আসা হতে পারে। সেখানে পোড়াবাড়ি এলাকায় পাচারকারিদের মাধ্যমে এ ধরনের পাখি গোপনে কেনা-বেচা হয়ে থাকে। হতে পারে উট পাখিটি বিক্রির পর বহনকালে মারা গেছে।
এ ব্যাপারে মাগুরা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবুল বাসার বলেন, ‘মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার খবরের ভিত্তিতে রাউতড়া মহাসড়কের পাশ থেকে পাখিটি মৃত অবস্থায় উদ্ধার করি। বন বিভাগ খুলনা কর্মকর্তাদের পরামর্শে উট পাখিটি মাগুরা বন অফিসের পাশে মাটি চাপা দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে দেখা হবে। এটি পূর্ণ বয়স্ক। ওজন ১২০ কেজির মতো।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net