1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক শফিকুলকে ফেরত চায় পরিবার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

সাংবাদিক শফিকুলকে ফেরত চায় পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৮৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানিয়েছে তাঁর পরিবার। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁর স্ত্রী ও ছেলে এ দাবি জানান। শফিকুল ঢাকা থেকে প্রকাশিত পক্ষকাল ম্যাগাজিনের সম্পাদক।

শফিকুলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী বলেন, শফিকুল গত মঙ্গলবার বেলা তিনটার দিকে হাতিরপুলে তাঁর পত্রিকার কার্যালয়ে যাওয়ার কথা বলে পুরান ঢাকার বকশি বাজারের বাসা থেকে বের হন। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করলে তাঁর দুটি মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে এক ব্যক্তি শফিকুলের ফেসবুকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি হিসেবে শফিকুলসহ কিছু ব্যক্তির তালিকা পাঠান। বিষয়টি জানতে পেরে পরদিন গত বুধবার তিনি এ ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি আরও বলেন, শফিকুলকে নিয়ে তাঁরা দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। বর্তমান প্রযুক্তির যুগে তাঁকে খুঁজে বের করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো বিষয় নয়। শফিকুলের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে জানান তাঁর স্ত্রী।

শফিকুলের ছেলে মনোরম পলক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনি বাবাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা কামনা করছেন। একই সঙ্গে বাবার নিখোঁজের বিষয়ে সহকর্মী, সব গণমাধ্যমকর্মী ও তাঁর বন্ধুদের কাছে কোনো তথ্য থাকলে তা তাদের জানাতে অনুরোধ করেন। মামলার আসামি হিসেবে তাঁর বাবাকে গ্রেপ্তার করা হলো কি না, এমন প্রশ্নের জবাবে মনোরম বলেন, থানা, ডিবি ও র‍্যাব কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে তাঁর বাবাকে গ্রেপ্তার করেনি।

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নবনির্বাচিত সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন।
নিখোঁজের বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শফিকুলকে উদ্ধারে থানা-পুলিশের পাশাপাশি ডিবি ও র‍্যাব কাজ করছে। তবে পুলিশ নিখোঁজ হওয়ার বিষয়ে কিছু বুঝে উঠতে পারছে না।

যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া-কাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে গত সোমবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে শেরেবাংলা থানায় মামলা করেন মাগুরা-১ আসনের সরকারদলীয় সাংসদ সাইফুজ্জামান শিখর। শফিকুল ইসলাম তাঁর ফেসবুকে প্রকাশিত খবরের শেয়ার করায় তাঁকেও ওই মামলায় আসামি করা হয়।

এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে শফিকুল নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁকে অবিলম্বে সুস্থ অবস্থায় উদ্ধারে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ত্বরিত পদক্ষেপে গ্রহণের দাবি জানান। শফিকুল মেহেরপুর জাসদের জেলা কমিটিরও সদস্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net