1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করিমগঞ্জে বিপিবি ভলান্টারি সোসাইটির উদ্যোগে শতাধিক পরিবারকে এক সপ্তাহের খাদ্য সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

করিমগঞ্জে বিপিবি ভলান্টারি সোসাইটির উদ্যোগে শতাধিক পরিবারকে এক সপ্তাহের খাদ্য সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৪১২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাসের প্রভাবে খেটে খাওয়া দুস্থ ও অনাহারীদের পাশে দাঁড়িয়েছে ভাংগিরচর পিটুয়া বাইশকাহনিয়া ভলান্টারি সোসাইটি (বিপিবি)। সংগঠনটির উদ্যোগে ৬ এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার তিনটি গ্রামের শতাধিক পরিবারকে এক সপ্তাহের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় সংগঠনের প্রধান শরীফুল ইসলাম শরীফ, আনোয়ার হোসেন জীবন, আলমগীর কবির, আরেফিন নয়ন, ফারুক, রুহুল আমিন উশুসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারের জন্য সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, লবণ, তৈল ও পেঁয়াজ।

বিপিবি ভলান্টারি সোসাইটির প্রধান শরীফুল ইসলাম শরীফ জানান, অসহায় মানুষের জন্য এ ধরনের খাদ্য সহায়তা সব সময় অব্যাহত থাকবে।

করোনা ভাইরাসের আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে কাজে যেতে না পারা হতদরিদ্র পরিবারের তালিকা তৈরি করে সামাজিক দুরত্ব বজায় রেখে শুধু স্বেচ্ছাসেবকদের মাধ্যমে উপজেলার পিটুয়া, বাইশকাহনিয়া ও ভাংগিরচর গ্রামের শতাধিক পরিবারের ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net