ঢাকা   ০১:৫৬:৪৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

কর্মহীন অসহায় ২শ পরিবারের পাশে কটিয়াদী রক্তদান সমিতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে শ্রমজীবী কর্মহীন দরিদ্র অসহায় ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার পৌর সদরের বাগরাইট, চড়িয়াকোনা, বীরনোয়াকান্দি, ভোগপাড়া, কটিয়াদী পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড়, জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি, লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মোট ২শ কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে চাল, ডাল, আলু পৌঁছে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে ৮শ পরিবারের তালিকা প্রস্তুত ও বিত্তবানদের নিকট থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ চলছে।

ঘরবন্দি দরিদ্র অসহায় মানুষগুলো খাদ্য সহায়তা পেয়ে তারা খুশি। চরিয়াকোনা গ্রামের আতর বানু বলেন, কাম কাজে যাইতারি না। গরঅ খাওন নাই। বিফদঅ আছি। আল্লাহ রহমত করছে। যেহানি পাইছি, কডাদিন চলবো। আল্লাহ তোমডার বালা করুক।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, এ পর্যন্ত ২শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ২শ পরিবারকে দেয়ার মত খাদ্যসামগ্রী কার্যালয়ে মজুদ আছে। বিত্তবানদের নিকট থেকে সংগ্রহ চলছে। দূর্যোগ উত্তরণ না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্য সহায়তার পাশাপাশি সচেতনতা বিষয়ক মাইকিং, জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, সদস্যদের তৈরি মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ, বাজারসহ বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে, ঔষধ, কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে সুরক্ষা বৃত্ত অংকন করে করোনা মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সংগঠনের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি