ঢাকা   ০৬:৫০:২৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

কিশোরগঞ্জে সড়কে ঝরল সাইকেল আরোহী দুই শিশু-কিশোরের প্রাণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৫৮৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে জিপের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক শিশু ও এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সরারচর ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে উজানচর থেকে বাইসাইকেলে চরে পিরিজপুরের দিকে যাচ্ছিল পিরিজপুর মিরারকান্দি গ্রামের ফুরকানের ছেলে বায়জিদ (৯) ও আউয়ালের ছেলে নাদিম (১৫)।
এ সময় বাজিতপুর থেকে আসা দ্রুতগামী একটি জিপ অন্য একটি অটোরিকশাকে ধাক্কা দেয়ার পর সাইকেলটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বায়জিদ। বাজিতপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায় কিশোর নাদিম।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কি‌শোরগঞ্জের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (বা‌জিতপুর সা‌র্কে‌ল) মো. আ‌মিনুর রহমান জানান, পু‌লিশ জিপ‌টি আটক ক‌রে‌ছে। তবে চালক পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি