ঢাকা   ০৭:১১:১৭ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল

চৌদ্দগ্রামে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৫১৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা): সাবেক রেলপথ মন্ত্রী মুজিবল হক মুজিব এমপি’র নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গরীব কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৫ এপ্রিল) সকালে ইউনিয়নের মেষতলা মৌজায় কৃষক শফিকুর রহমানের ৫০ শতক জমির ধান কেটে দেয় তারা। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মো. মাসুদ রানার নেতৃত্বে ধান কাটার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোমান হোসেন, ছাত্রলীগ নেতা মাঈন উদ্দীন, মীর শাহিন সোহেল, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান হৃদয় ও সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ আরও অনেকে। ধান কেটে দেয়ায় গরীব কৃষকরা ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি