ঢাকা   ০৩:১৩:২৭ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

নোয়াখালীতে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত, আহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৫১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।এ ছাড়াও জেলার সুবর্ণচর উপজেলায় এক কিশোর বজ্রপাতের শিকার হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।শুক্রবার (২৪) এপ্রিল বিকেল ৫টার দিকে জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব শরীফপুর গ্রামের আবদুল অহিদ জিসান (২০), মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়। সে ওই এলাকার আবদুল ওহাব’র ছেলে এবং স্থানীয় নলপুর জুনিয়র হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।অপরদিকে, সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আরমান হোসেন ওরফে সাইফুল (১৫) বসত ঘরের উঠানে বজ্রপাতের শিকার হয়ে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে একই এলাকার ছানা উল্ল্যা’র ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি