ঢাকা   ০৫:৪২:১২ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

পটুয়াখালীর থেকে মিথ্যা ঘোষণা দিয়ে নবীগঞ্জে আসায় যাত্রীবাহী বাস সহ ২৫ শ্রমিক আটক। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে, ৩ জনের নমুনা সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ||
পটুয়াখালির থেকে ধান কাটা শ্রমিকের মিথ্যা ঘোষনা দিয়ে নবীগঞ্জে আসায় ১টি যাত্রীবাহী বাস সহ ২৩ শ্রমিককে আটক করা হয়েছে।পরে ২৩ শ্রমিক সহ ২৫ জনকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
জানা যায় গত বৃহস্পতিবার পটুয়াখালী থেকে ধান কাটা শ্রমিকের মিথ্যা ঘোষনা দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র কিছু শ্রমিক নবীগঞ্জ ও ওসমানীনগর আসার পথে নবীগঞ্জ থানা পুলিশের চেকপোষ্ট একটি যাত্রী বাহী বাস সহ২৩ শ্রমিক সহ ২৫ জনকে আটক করে।পরে কোয়ারেন্টিনে রেখেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর নামক স্থানে ঢাকার একটি বাসে করে আসার সময় পুলিশ তাদের আটক করে। পুলিশ পাহারায় নবীগঞ্জ পুলিশ আউশকান্দি হয়ে নবীগঞ্জ থানায় আনা হয়। পরে তাদের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে আগামী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রাখা হবে। কোয়ারেন্টিনে থাকা ২৩ জন পটুয়াখালি তাপ ও বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। এসব শ্রমিকদের মধ্যে নবীগঞ্জের ১৫ জন, আজমিরিগঞ্জ ২জন, মৌলভীবাজারের ২জন, শ্রীমঙ্গল ১জন, ওসমনীনগর ২জন ও জগন্নাথপুরের ২জন।এদের বেশির ভাগ শ্রমিক নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় পটুয়াখালি ফেরত ২৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের কেউ যদি কারোনা আক্রান্ত হয়, তা হলে তার মাধ্যমে গ্রামাঞ্চলেও করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই তাদের ১৪ দিনে কোয়ারেন্টিনে রাখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, উপজেলায় করোনা বিপর্যয় রোধে ধান কাটার শ্রমিক হিসাবে আসা এরা মূলত তাপ বিদ্যুত কেন্দ্রের শ্রমিক। নবীগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ তারা মিথ্যা ঘোষনা দিয়ে আসায় তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্টানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে বাকীদেরকে যার যার এলাকায় পাঠিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি