1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়া বাড়িওয়ালা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়া বাড়িওয়ালা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৪১ বার

আবদুল্লাহ মজুমদারঃ ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়ায় রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকার বাড়িওয়ালা নূর আক্তার শম্পাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। শম্পার বিরুদ্ধে গত ১৯ এপ্রিল রাতে ওই ভাড়াটিয়া বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেছিলেন। র‌্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওই বাড়িওয়ালাকে আমরা নিয়মিত নজরদারিতে রেখেছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

জানা যায়, গত রবিবার রাতে ৫৮/৭ নম্বর, পান্থপথ এলাকার দ্বিতীয় তলার একটি বাসার একমাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। র‌্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানান। গভীর রাত পর্যন্ত পুলিশ-র‌্যাব ওই ভাড়াটিয়াকে নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। তবে বাড়িওয়ালা শম্পা তাদের বাড়িতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। এরপর ওই ভাড়াটিয়াকে নিয়ে পুলিশ কলাবাগান যায়। সেখানে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে মামলা করেন ভাড়াটিয়া। এরপর ভাড়াটিয়া সন্তান নিয়ে তার মায়ের বাসায় চলে যান। তবে ঘটনার পর থেকে শম্পা গা ঢাকা দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net