1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় এক ব্যাংকারসহ পরিবারের ৩ সদস্য আইসোলেশনে, এলাকায় লকডাউন! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় এক ব্যাংকারসহ পরিবারের ৩ সদস্য আইসোলেশনে, এলাকায় লকডাউন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৫৬ বার

মোঃ সাইফুল্লাহ : করোনা উপসর্গ থাকায় মাগুরা শহরের পুরাতন বাজার এলাকায় ৩৫ বছর বয়সী এক ব্যাংকারসহ তার পরিবারের তিন সদস্যকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে ওই বাড়ি লকডাউন ও মহল্লার অন্য বাসা বাড়িগুলোর সদস্যদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন।
সোমবার রাত ৮টার দিকে হাসপাতালের এ্যাম্বুলেন্স এসে তাদেরকে নিয়ে যায়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম জানান, নোয়াখালীর চৌমুহীতে কর্মরত ওই ব্যাংকার। গত ২৬ তারিখে জ্বরে আক্রান্ত হয়ে মাগুরা শহরের পুরাতন বাজারের ওই ভাড়া বাসায় আসেন। এ ক’দিন তিনি তার পরিবারের অন্য সদস্যদের সাথে বসবাস করে আসছিলেন।
সোমবার বিকেলে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধির সাথে-সাথে তিনি বমি করতে থাকেন। খবর পেয়ে তিনিসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গিয়ে তাকে পর্যবেক্ষণ করে তার শরীরের করোনা উপসর্গ আছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করেন।
রাত আটটার দিকে ওই ব্যাংকারসহ জ্বরে আক্রান্ত তার পরিবারের অন্য দুই সদস্যকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুয়িয়ান ও সদর থানার ওসি জয়নুল আবেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রশানের পক্ষ থেকে ওই বাড়ি লকডাউন ও মহল্লার অন্য বাসা বাড়ির সদস্যদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা ব্যাংকারসহ তিন জনের অইসোলেশনের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকরা রোগীদের তথ্য সংগ্রহ করছেন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, আইসোলেশনে পাঠানো ব্যাংকারের বাড়ি ও তার আসপাশের বাড়ী লকডাউন ও মহল্লার অন্য বাসা বাড়িগুলোর সদস্যদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net