1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সেচ্ছায় কৃষকের ধান কেটে দিচ্ছেন সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

মাগুরায় সেচ্ছায় কৃষকের ধান কেটে দিচ্ছেন সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৮৯ বার

মােঃ সাইফুল্লাহ : করোনাভাইরাসের কারনে সারাদেশের মত মাগুরাতেও দেখা দিয়েছে কৃষি শ্রমিকের সংকট। যে কারনে মৌসুমের শুরুতে কৃষকরা ধান কাটতে না পেরে পড়েছেন বেশ বিপাকে। তবে কৃষকদের এই বিপদের সময় পাশে দাড়িয়েছেন সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। তারা স্বেচ্ছাশ্রম দিয়ে এসব কৃষকদের ক্ষেতের পাকা ধান কেটে দিচ্ছেন। এ কার্যক্রম তারা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।
আজ সকালে সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের দরিদ্র কৃষক সামসুজ্জোহার দশ কাঠা জমির ধান কেটে মাথায় করে বাড়িতে পৌছে দেন।
সেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিনের নের্তৃত্বে ধান কাটায় সহযোগীতা করেন রিয়াজুল হাসান রিয়াজ যুগ্মআহবায়ক-১, জামির হোসেন যুগ্মআহবায়ক, জিয়াউদ্দিন মৃধা যুগ্মআহবায়ক, নওশাদ জং সহ সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। ধান কাটা শেষে তারা সেখানকার কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় চলতি মৌসুমে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। যেখান থেকে উৎপাদন হবে প্রায় এক লক্ষ ৮০ হাজার মেট্রিক টন চাল। যা জেলার চাহিদা মিটিয়ে জাতীয়ভাবে খাদ্য নিরাপত্তায় ভুমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net