ঢাকা   ১১:০২:১০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

শ্রীনগরে সাপের দংশনে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৫৮০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব, মুন্সিগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মঙ্গলবার দুপুরে মাছ শিকারে গিয়ে সাপের দংশনে মো. ইমরান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুর ১ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এ ঘটনা ঘটে। যুবক মো. ইমরান (২৬) ওই গ্রামের মো. কফিল উদ্দিনের ছেলে।
নিহত যুবকের বড় ভাই মো. মানিক জানান, দুপুরে পূর্ব আটপাড়া গ্রামের একটি পুকুরে মাছ শিকার করতে যায় ইমরান ও তার ভাই। এ সময় ভাইকে শিং মাছ কাটা দিলে ইমরান পাশের জঙ্গল থেকে বিষকাটা আনতে যায়। এ সময় ওই জঙ্গলের ভেতর ইমরানকে বিষধর সাপ দংশন করে। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার যুবককে মৃত ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি