1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা মোকাবেলায় জনগনের প্রতি সাংসদ মাহী বি চৌধুরীর আহবান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

করোনা মোকাবেলায় জনগনের প্রতি সাংসদ মাহী বি চৌধুরীর আহবান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৪০৫ বার

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকা শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার সর্ব সাধারণের প্রতি সরকার ঘোষিত সকল আইন মেনে নিরাপদে থাকার জন্য সাংসদ মাহী বি চৌধুরী আহবান জানিয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। তিনি বলেন, ডিসি সাহেবের সাথে কথা হয়েছে। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাতায়াত বন্ধ করতে হবে এরকম সিদ্ধান্ত ইতিমধ্যেই নেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ইউনিয়নের প্রবেশ পথসমূহে ব্যারিকেড স্থাপন করে চলাচল নিয়ন্ত্রণ করবেন। তবে জরুরী পরিসেবা খাদ্য, চিকিৎসা, ওষুধ ও কৃষিপণ্য সরবরাহের যানবাহন ও কর্মী এর আওতা বহির্ভূত থাকবে। এখন খাদ্য সংকট নেই তবে এপ্রিল থেকে মে মাসে কিছুটা খাদ্য সংকট দেখা দিতে পারে। এখানে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য যে কোন জেলার চাইতে আমাদের এখানে অক্সিজেন বেশী মজুদ রয়েছে। যারা জ্বর, সর্দিতে ভূগছেন তারা যেন রোগ গোপন না করে চিকিৎসা সেবা নিতে আসেন। ভয় পেয়ে রোগ গোপন করে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন না তারাই বেশী ক্ষতিগ্রস্ত হবেন। ভয়ের কোনও কারণ নেই, কেউ কেউ মনে করছেন, কম বয়স্করা করোনায় আক্রান্ত হবেনা এটা ভুল।
তিনি আরো বলেন, অতিদ্রুত লকডাউন করতে হবে তা না হলে করোনা পরিস্থিতি মারাত্বক আকার ধারন করতে পারে। সেনা বাহিনীর টহল জোরদার করার জন্য সংশ্লিষ্ট মহলের সাথে কথা হয়েছে। আগামীকাল থেকেই সেনা বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি পাবে বলে আশা রাখি। ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে এসে আটকা পরে গেছি। তবুও করোনা সংক্রমণ রোধে আমার নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখানে চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়ে সমস্ত ব্যবস্থা গ্রহন করেছি। করোনার ভেক্সিন খুব শীঘ্র আসবে বলে মনে হচ্ছেনা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককে বাধ্যতামূলক অনেক ধরনের অভ্যাস পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা একটা নতুন পৃথিবী পবো। তা না হলে আমাদের মারাত্বক ক্ষতির মুখে পরতে হবে। সমস্ত ডাক্তার, পুলিশদের জন্য পিপিইসহ তাদের সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে। তারা যদি করোনায় আক্রান্ত হয়ে যান তাহলে রোগীদের জন্য কাজ করার লোক থাকবেনা। মাহী বি চৌধুরী বলেন, মসজিদ বন্ধ করা হয়নি বরং প্রতিটি ঘরকে আল্লাহ মসজিদ বানানোর একটি সুযোগ করে দিয়েছেন। এখন থেকেই আমাদে সর্তক অবস্থানে থাকতে হবে। নিজে মাস্ক পরবেন অন্য কেও মাস্ক পরতে বাধ্য করবেন। করোনা রোধে সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। আপনি নিরাপদে থাকুন অন্য কেও নিরাপদে রাখুন এ আহবান জানান সাংসদ মাহী বি চৌধুর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net