1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কাশিনগর বিএনপি’র উদ্যোগে ২৫০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

চৌদ্দগ্রামে কাশিনগর বিএনপি’র উদ্যোগে ২৫০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৫৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার পক্ষ থেকে কাশিনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন কাশিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দলিলুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবদুর রব মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক রাসেল মজুমদার টিটু মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল কাদের মিয়াজী, বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, আবদুল খালেক পরশ, ইউনিয়ন ছাত্রদল নেতা সোহেল, মো. ইমরান, রনি, সাগরসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ। এরপর নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। করোনা সঙ্কটের সময় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার পক্ষ থেকে ত্রাণ পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে গরীব ও অসহায় পরিবারের মাঝে সঠিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করায় সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net