1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় করোনা প্রতিরোধে বাম গণতান্ত্ৰিক জোটের ৮ দফা দাবিতে সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

নওগাঁয় করোনা প্রতিরোধে বাম গণতান্ত্ৰিক জোটের ৮ দফা দাবিতে সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৮৮ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ :
নওগাঁয় করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবি পরিবারগুলোকে রক্ষায় বাম গণতান্ত্ৰিক জোটের ৮ দফা দাবিতে সামাজিক দুরত্ব বজায় রেখে সিপিবি জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড মহসীন রেজা।

সোমবার (২০ এপ্রিল) বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক মহসীন রেজা এক প্রেস রিলিজে জানান, সরকার ঘোষিত ছুটি ও পরিবহনসহ সকল প্রকার দোকান, কল কারখানা, হোটেল, চাতাল বন্ধ রাখার কারণে শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। খাদ্য ও অার্থিক সংকটে পড়ে পরিবার গুলো দিশেহারা হয়ে পড়েছে। সভায় কর্মহীন পরিবারগুলোকে রক্ষার জন্য বিনা মূল্যে খাদ্য সরবরাহ ও মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য পাড়ায় পাড়ায় অার্মির রেটে রেশনিং ববস্থা চালুর দাবি জানানো হয়।

গত রবিবার (১৯ এপ্রিল) নওগাঁ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বাসদের অাহবায়ক কমরেড জয়নাল অাবেদীন মুকুল, নওগাঁ জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম,গণ সংহতি অান্দোলনের নওগাঁ জেলা সমন্বয়ক কমরেড মানিক মোহাম্মদ, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির নওগাঁ জেলা সভাপতি কমরেড প্রদ্যোৎ ফৌজদার ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নওগাঁ জেলা সাধারণ সম্পাদক কমরেড শমশের অালী মোল্লা।

সভায় করোনা পরীক্ষার জন্য জেলা, উপজেলায় বিশেষায়িত ল্যাব স্থাপন ও চিকিৎসার জন্য অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়।
অন্যান্য দাবী সমূহের মধ্যে চিকিৎসক,স্বাস্থকর্মীদের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ, বোরো ধান কাটা ও মাড়াই’র সময় এক এলাকার শ্রমিক যেন অন্য এলাকায় যেতে পারে তার জন্য কার্যকরী উদ্যোগ গ্রগন,
কৃষক তার উৎপাদিত ধান সরকারঘোষিত ১০৪০ টাকা মন দরে বিক্রি করতে পারে তার কার্যকরী ব্যবস্থা গ্রহন, ত্রানের স্বপ্লতা, ত্রান বিতরণে অনিয়ম-দুর্নীতি ও দলীয় করণ বন্ধ এবং বর্তমান সংকটকে জাতীয় সংকট হিসাবে ঘোষনা করে, সর্বদলীয় পরামর্শ কমিটি গঠনের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net