1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ২৫জনের উপর মামলা মুলহোতা চেয়ারম্যানকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে চিরুনী অভিযান গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

নবীগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ২৫জনের উপর মামলা মুলহোতা চেয়ারম্যানকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে চিরুনী অভিযান গ্রেফতার ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩৬৯ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
নবীগঞ্জে তিন সাংবাদিককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাংবাদিক এম মুজিবুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার দায়ের পর পরই পুলিশ চেয়ারম্যান কে গ্রেফতার করতে মিনাজপুর গ্রামসহ বিভিন্ন স্থানে চিরুনী অভিযান চালায়। চেয়ারম্যান ছাড়াও মামলায় আরও ১০ জনের নাম উল্লেখ করে ২০/২৫জনকে আসামি করে মামলা করা হয়েছে। এরই প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে পুলিশ মামলার আসামী অরবিট হসপিটালের ম্যানাজার খালেদ আহমেদ নামের এক হামলাকারীকে গ্রেফতার করেছে । এর আগে একাধিক স্থানে অভিযান চালিয়েও প্রধান আসামী মহিবুর রহমান হারুনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, আউশকান্দি ইউনিয়নে নিম্ন আয়ের মানুষদের ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান তাদের দেন ৫ কেজি করে। এ নিয়ে গত ৩০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসুন অসহায় দিন মজুরদের মনের কথা শুনি’ শিরোনামে এক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক শাহ সুলতান আহমদ। স্থানীয়রা বলেন, এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিকেলে ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সহকারে আউশকান্দি বাজাওে সাংবাদিক শাহ সুলতান আহমেদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এসময় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন নিজেই ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেন সুলতানকে। এ খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন শাহ সুলতানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাংবাদিক মুজিবুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, হামলাকারীদের গ্রেতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে একজন আসামী গ্রেফতার হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রæত প্রধান আসামী চেয়ারম্যান হারুনসহ অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছি। এ দিকে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যান হারুনসহ সকল আসামীকে গ্রেফতারের জোর দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net