1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১০ ওয়ার্ডে বিতরণের জন্য খাদ্যসামগ্রী দিল ডিএসসিসি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১

১০ ওয়ার্ডে বিতরণের জন্য খাদ্যসামগ্রী দিল ডিএসসিসি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩১৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ওয়ার্ড পর্যায়ে হতদরিদ্র দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও অসহায় মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার নগর ভবনে করপোরেশনের ১০টি ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

প্রতি ওয়ার্ডে ৫০০টি করে প্যাকেট হিসাবে ১০টি ওয়ার্ডের জন্য ৫ হাজার প্যাকেট তুলে দেয়া হয়। ওয়ার্ডগুলো হলো ৮, ৯, ১০, ১২, ১৩, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড। কাউন্সিলররা তালিকা অনুযায়ী এসব খাদ্যসামগ্রী আগামীকাল থেকেই বিতরণ করা শুরু করবেন।

মেয়র সাঈদ খোকন বলেন, হতদরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণের জন্য পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হবে।

এর আগে আজ বংশাল চৌরাস্তা এলাকায় প্রায় এক হাজার রিকশা ও ভ্যানচালকের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন মেয়র সাঈদ খোকন।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোহাম্মদ হাসিবুর রহমান মানিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net