1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায় ও দুস্থদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন লিও সোহেল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

অসহায় ও দুস্থদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন লিও সোহেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২৮২ বার

সালমান বিন ফারুক :
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু…. মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এখন এই কথাটিই চরম সত্য হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র বিবেকের তাড়নায়, মানবিকতার টানে ২০০ অসহায় পরিবারের ঘরে খাবার সামগ্রী পৌঁছে দিলেন চট্টগ্রাম মহানগরের ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের তরুণ সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা লিও জিয়াউল হক সোহেল ।

করোনা পরিস্থিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের বিড়ম্বনার শেষ নেই। ঘরে খাবার নেই। বাইরে কাজ নেই। পেটের ক্ষুধা তো সেসব বোঝে না। এসব নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের জন্য সাহায্যই এখন বড় ভরসা। সরকারের পাশাপাশি ব্যক্তি ও সাংগঠিক উদ্যোগে অনেকেই ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। অনেকেই আছেন নিজের সামর্থ্যনুযায়ী সাহায্যের পর অনেকের সহযোগিতা নিয়ে তাদের সাহায্য করে চলেছেন।
প্রথম দিকে নিজ উদ্যোগে ৫০ জন নিম্ন আয়ের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লিও সোহেল । কিন্তু তিনি দেখেন তার সাহায্য চাহিদার তুলনায় অপ্রতুল। মানবিক টানে তিনি সাহায্য করার জন্য অন্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এবং সকলের সহযোগিতা ২০০ জন পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেরেছেন। এবং তিনি এই ধারা অব্যাহত রাখতে চান।
লিও সোহেল বলেন, আপনাদের দোয়ায় প্রায় ২০০ জন অসহায় এর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সবকিছু ঠিক মতো শেষ করতে পেরেছি। তিনি আরো জানিয়েছেন এভাবে যদি মানুষকে পাশে পাই তাহলে সামনের দিন গুলোতে আরো বেশি অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারবো।
লিও সোহেল বলেন, ‘ প্রায় ১৮ কোটি মানুষের দেশে ৬ কোটি মানুষ আছে যারা বর্তমান সামাজিক বিচ্ছিন্নতার কারণে তাদের দুই বেলা খাবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এত বড় এই জনগোষ্ঠীর একটা বড় অংশ চট্টগ্রামে আছে যারা দিন আনে দিন খায়। তাদেরকে আমরা রিকশাওয়ালা, নির্মাণ শ্রমিক, ছুটা কাজের লোক, টোকাই, ভ্যান চালক, ফেরিওয়ালা ইত্যাদি রূপে দেখি। তাদের জন্যে এই বিচ্ছিন্নতা নেহাত বিলাসিতা বৈকি।’
লিও সোহেলের উদ্যোগে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল,আধা কেজি ডাল, ১ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ,১ কেজি চনা বুট,১কেজি চিনি,দুধ,১ লিটার সয়াবিন তৈল,মুড়ি, ১টা সাবান ও ১টা মাস্কের সমন্বয়ে একটি করে ব্যাগ দেওয়া হয়েছে।
লিও সোহেলের প্রত্যাশা যদি সমাজের বৃত্তবানেরা এগিয়ে আসেন তাহলে অসহায় পরিবারের কষ্টা কিছুটা লাগব হবে। তাই সমাজের বৃত্তবানদের প্রতি অনুরোধ আপনারা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net