ঢাকা   ০২:৩৫:০১ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

আউশ উৎপাদন বাড়াতে নাঙ্গলকোটে কৃষকদের মাঝে বীজ বিতরণ

ইউপি মেম্বারের অভিনব উদ্যোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাপ্পি মজুমদার ইউনুস :
‘বাচাঁও কৃষক বাচাঁ দেশ, গড়ে তুলুন স্বনির্ভর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে কুমিল্লার নাঙ্গলকোটে প্রায় ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা মতে দেশের খাদ্য সংকট থেকে উত্তরণের চিন্তা করে প্রতিটি জায়গায় ফসলের চাষাবাদ, গাছ লাগান, বাড়ীর আঙ্গীনায় যতটুকু সম্ভব শাক সবজি আবাদ করুন করার লক্ষ্যে কৃষকদের এ বীজ দেয়া হয়।
বৃহস্পতিবার (৩০-এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার পেরিয়া ইউপির শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে ৭ নং ইউপি সদস্য মো. নুরুল ইসলাম আলমগীরের পারিবারিক অর্থায়নে কৃষকদের মাঝে আউশ বীজ বিতরণ করা হয়।

এ বিতরণী অনুষ্ঠানে ইউপি আওয়ামিলীগ সহ সভাপতি- মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার- জনাব জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা এইচ এম ফরিদ, ইউপি উপ-সহকারী কৃষি অফিসার জনাব এম শহিদ উল্যাহ, ভারপ্রাপ্ত ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি- মোঃ আবুল খায়ের, যুবলীগ নেতা- কামাল হোসেন নয়ন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহপরান জাবেদ, ছাত্রলীগ নেতা আলমগীর রাপি, সাইফুল ইসলাম জীবন, জাহিদুল ইসলাম অশ্রু,সাইফুল, রনি, ও কাজী জোড়পুকুরিয়া সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ।
ইতিপূর্বে ঐ পরিবারের পক্ষ থেকে ১ শত ৫০ জন কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়োছিলো।।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি