1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুরের সাবেক চেয়ারম্যান নুরুল হকের মৃত্যু বার্ষিকীতে ত্রান সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

ইসলামপুরের সাবেক চেয়ারম্যান নুরুল হকের মৃত্যু বার্ষিকীতে ত্রান সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৬০ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার :
ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ সালের আজকের দিনে ম্যারিএন নামের ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল বাংলাদেশের উপকূলে। লন্ডভন্ড হয়ে গিয়েছিল উপকূলীয় জনপদের মানুষের জীবনযাত্রা।

ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে দেড় লাখ মানুষের জীবনহানি ঘটেছিল। মারা যায় ২০ লাখ গবাদিপশু। গৃহহীন হয়েছিল ৫০ লাখের অধিক মানুষ। সন্দ্বীপ, নোয়াখালী, ভোলা, কক্সবাজার জেলার বসবাসকারী মানুষ এখনো ভুলতে পারেনি দুঃসহ ও ভয়াল সেই রাতের স্মৃতি। স্বজন হারানোর শোকে-বেদনায় এখনো অনেকেই কাঁদে।

২৯ বছর পুর্বে এ দিনের ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে প্রাণ হারান তৎকালীন অবিভক্ত পোকখালী-ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), শিল্প নগরী ইসলামপুরের স্বপ্নদ্রষ্টা নুরুল হক সওদাগর।

মরহুম নুরুল হক সওদাগরের ২৯ তম মৃত্যু বার্ষিকীতে ‘হক ম্যানশন’ এর পক্ষ থেকে এলাকার ১২৯ টি হতদরিদ্র পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী এবং নগদ অর্থ সহযোগিতা দেয়া হয়েছে।

বুধবার বিকেলে ত্রান বিতরণ শেষে ১৯৯১ সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পুত্র সাবেক মেম্বার সালাউদ্দীন বাবুল, নুরুল আজিম মিন্টু ও ফাহিম শাহারিয়া প্রমুখ।

সার্বিক সহযোগীতায় ছিলেন ইসলামপুর ব্লাড ডোনার’স এন্ড জনকল্যাণ সোসাইটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net