1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা সনাক্ত হওয়ায় বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

করোনা সনাক্ত হওয়ায় বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৪২০ বার

নুর আলম সিদ্দিকী, বগুড়া :
বগুড়া জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে এই অবরুদ্ধ কার্যকর হবে।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এই ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বগুড়ার আদমদীঘি উপজেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

এর আগে গত ১৬ এপ্রিল আদমদীঘি উপজেলার শাওইল গ্রামে এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলে ওই উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছিল।

জেলা প্রশাসকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউন অবস্থায় মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে কোনো যানবাহন চলাচল করবে না।
বগুড়া জেলার কোনো মানুষ আরেক জেলায় যেতে পারবে না, কেউ বগুড়া জেলায় প্রবেশ করবে না।

তবে জরুরি পরিষেবা চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বগুড়া জেলা অবরুদ্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net