1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৫৪ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনায় আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মাতুয়ারকান্দা গ্রামের নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মারা যাওয়া ব্যক্তির নাম মোস্তফা মিয়া। তার বয়স ৬০ বছর। পিতার নাম মৃত হাবিবুর রহমান। গত ১৫ এপ্রিল বাজিতপুর থেকে তার নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর পর ১৭ এপ্রিল আসা রিপোর্টে তার করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ আসে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ এপ্রিল ওই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।

এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় ৭ জন সুস্থ হওয়ার বিপরীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে। এর আগে জেলায় এক শিশুসহ তিনজন মারা যায়। তিনজনেরই মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

মারা যাওয়া ওই তিনজন হলো, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬), কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার টেনু সাহার গলি এলাকার নিতাই (৬০) এবং হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিন পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net