1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চবিতে ইফতার সামগ্রী ও শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিল 'এসো মানুষের জন্য কিছু করি' - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

চবিতে ইফতার সামগ্রী ও শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিল ‘এসো মানুষের জন্য কিছু করি’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩১৬ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
করোনাভাইরাসের মহামারীর কারণে লকডাউনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো ‘এসো মানুষের জন্য কিছু করি’ নামের একটি সামাজিক সংগঠন। এসময় চবির অসচ্ছল ২০ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে প্রদান করে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রশাসনিক ভবনের সামনে সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। পরে উপাচার্যের কার্যালয়ে ২০ জন শিক্ষার্থীকে অর্থ সহায়তা প্রদান করা হয়।

এই সংগঠনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। উপাচার্য দেশের এ মহাদুর্যোগে স্বল্প আয়ের মানুষের কল্যাণে সাহায্য নিয়ে এগিয়ে আসায় রেজাউল করিমকে ধন্যবাদ জানান। তিনি গরীব, অসহায় ও স্বল্প আয়ের মানুষের সাহায্যে দেশের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহম্মদ, চবি অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net