1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

চৌদ্দগ্রামে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩১৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে ঈশিতা নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ঈশিতার মৃত্যু হয়েছে । সে উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের রাখাল চন্দ্র দেবনাথের মেয়ে। জানা গেছে, শুক্রবার রাতে জ্বর-সর্দি নিয়ে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ঈশিতার মৃত্যু হয়েছে। রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল আমিন সরকার, চৌদ্দগ্রাম থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন গিয়ে ওই বাড়িটিসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন করে। নমুনা রির্পোট আসার আগ পর্যন্ত লকডাউন অবস্থায় তাদেরকে থাকতে হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার । মেধাবী ছাত্রী ঈশিতা রাণীর মৃত্যুতে জয়মঙ্গলপুর সরকারি প্রথমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net