1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কৃষকের ধান কেটে দিলো ইউএনও, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে কৃষকের ধান কেটে দিলো ইউএনও, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৪৩ বার

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
বিশ্বব্যাপী করোনার মহামারীতে পৃথিবী এখন মৃত্যপুরী। আমাদের দেশেও এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭৭২ জন এবং প্রাণ হারিয়েছেন ১২০ জন। এ সময়ের মধ্যে আমাদের দেশের কৃষকরা পড়েছেন বিপাকে। করোনার মহামারীর কারণে সারাদেশে দেখা দিয়েছে শ্রমিক সংকট। শ্রমিক সংকটের জন্য কৃষকের স্বপ্নের পাকা ধান ঘরে তুলতে পারছে না তারা। এ সমস্যার সমাধানে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ধান কেটে দেয়ার জন্য ছাত্রলীগকে আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সারাদেশের বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিচ্ছেন উপজেলা প্রশাসন,ইউনয়িন পরিষদ ও ছাত্রলীগ।
সারাদেশের মত কুমিল্লার চৌদ্দগ্রামেও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ আসনের তুমুল জনপ্রিয় সাংসদ সাবেক সফল রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির আহবানে সাড়া দিয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন,ইউনয়িন পরিষদ ও ইউনিয়ন ছাত্রলীগ। তারই ধারাকাহিকতায় আজ (২৩ এপ্রিল) মুন্সীরহাট ইউনিয়নের যুগীরহাট গ্রামের দরিদ্র কৃষক আতর ইসলামের ৪০ শতক জমির পাকা ধান কেটে দেন। এ সময় ধান কাটায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, মুন্সীরহাটের ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, যুবলীগ নেতা খোরশেদ আলম, মাদ্রাসা ছাত্রলীগ সভাপতি শামীম, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ওসমান মজুমার সহ ছাত্রলীগের আরো অনেকে। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরন করেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net