1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে শতাধিক পরিবারের মধ্যে চ্যারিটির ‘জরুরী ভালবাসা’ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

চৌদ্দগ্রামে শতাধিক পরিবারের মধ্যে চ্যারিটির ‘জরুরী ভালবাসা’ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩১৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (সিওবি) এর উদ্যোগে করোনা (কভিড-১৯) ভাইরাসের কারণে খাদ্য সংকটে থাকা শতাধিক পরিবারের মধ্যে জরুরী ভালবাসা (ত্রাণ) বিতরণ করা হয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভার একটি স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের চেয়ারম্যান আনোয়ার হোসেন লিমনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ওমান শাখার সমন্বয়ক মো. মোস্তফা, সদস্য মো. সাদ্দাম হোসাইন, সাকিবুল হাসান মিয়াজী, সাইফুল ইসলাম হৃদয়, শাকিল হোসেন, রিমন, মোশাররফ হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন বলেন, ‘সমাজের হতদরিদ্র ও সুবিধা-বঞ্চিত মানুষগুলোকে করোনা মহামারীর সময় সহযোগিতা করায় চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশকে ধন্যবাদ জানাই। আশা করি সংগঠনটি অতীত ও বর্তমানের মত ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের পাশে থাকবে। তিনি উপস্থিত হতদরিদ্র ও সুবিধা-বঞ্চিত মানুষগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও গরিব মানুষের জন্য জরুরী খাদ্য সরবরাহে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সংগঠনের চেয়ারম্যান আনোয়ার হোসেন লিমন জানান, অতীতের মতই আমরা বাংলাদেশের যেকোনো দূর্যোগে হতদরিদ্র ও সুবিধা-বঞ্চিত মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের সংগঠনের মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রাম ছাড়াও ত্রাণ বিতরণ করা হবে চট্টগ্রামের মহেশখালীতে। এছাড়া এতিমখানা ও মাদ্রাসার জন্য রমজানে থাকছে নিয়মিত কর্মসূচী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net