1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৬২ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে যাদবপুর গ্রামের জব্বার হোসেনের সাথে একই এলাকার উজ্জল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে তারা কথা-কাটাকাটির জের ধরে উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তুত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে আতিকুর রহমান, সাবিনা খাতুন, জব্বার হোসেন, পারভীনা আক্তার ও শাহানাজ পারভীনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংর্ঘষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net