https://www.dailyshamolbangla.com/
চন্দনাইশ উপজেলার হাশিমপুর ভাই খলিফা পাড়ার বিশিষ্ট সমাজ সেবক, ওমান প্রবাসী সিরাজুল ইসলাম (৫৮) গতকাল ২৮ নভেম্বর ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ওমানে তাঁর কর্মস্থলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আগামী সপ্তাহে তাঁর লাশ বাংলাদেশের গ্রামের বাড়িতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রবাসী কল্যাণ সমিতি-চন্দনাইশ। উল্লেখ্য যে, তিনি ২০০০ সাল থেকে ২৬ বছর প্রবাস জীবন অতিবাহিত করেছেন।