1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও‌য়ে কর্মহীনদ‌ের পচা চাল দেয়ার অ‌ভি‌যো‌গে সংঘর্ষ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী 

ঠাকুরগাঁও‌য়ে কর্মহীনদ‌ের পচা চাল দেয়ার অ‌ভি‌যো‌গে সংঘর্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩১৫ বার

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমন পরিস্থিতিতে কর্মহীনদের মাঝে পচাঁ – দুর্গন্ধ যুক্ত চাল বিতরণের অভিযোগ উ‌ঠে‌ছে। নিম্ম মানের চাল দেয়ার প্রতিবাদে দু গ্রুপে সংঘর্ষ হয় । তবে এ ঘটনায় হতাহতের খবর মিলেনি । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র‌ণে আ‌নে । সোমবার দুপুরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের গণেশ দত্ত অভিযোগ করে বলেন, এলাকার কর্মহীন অনেক মানুষ এখনও সরকারি ত্রাণ সুবিধা পায়নি । ত্রাণ বঞ্চিত হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তার জন্য মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম রব্বানী তার ৫ ভাইসহ স্থানীয় বিত্তবানদের কাছ থেকে ৬৫ হাজার টাকা চঁাদা আদায় করেন। তবে সেই টাকা বাঁচিয়ে খাওয়ার অনুপযোগি চাল কিনেন রব্বানী । রোববার এসব চাল কিনে কয়েকটি গ্রামের কর্মহীন ৩শ৬২জনকে ৫ কেজি করে চাল দেয়া হয় । কিন্তু ওই চাল নিয়ে রাতে ভাত রান্না করলে দুর্গন্ধের কারনে কেউ খেতে পারেনি বলে অভিযোগ স্থানীয়দের। ওই গ্রামে আবুল কাশেম ও শুকুমার কর্মকার অভিযোগ করে বলেন যে চাল তাদের দেয়া হয়েছে তা রান্না করে মুখে দেয়া যায়না ।

সোমবার সকালে তারা দুজনসহ অনেকে বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্র কর্মহীনরা ওই চাল ফেরত দিতে আসে। তা জানতে পেরে ওই ইউপি সদস্যের সমর্থক ও কমর্ীবাহিনী চাল ফেরত দিতে আসা মানুষের উপর চড়াও হয়।এ নিয়ে গ্রুপ ভিত্তিক সংঘর্ষ বাধেঁ । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ইউপি চেয়ারম্যান মো. সোহাগের মধ্যস্থায় পরিস্থিতি শান্ত হয় ।

এ বিষয়ে ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন গণেশ দত্ত আমার বিরুদ্ধে ভোটে দাড়িঁয়েছিল । সে উদ্দেশ্য মুলুক এ ঘটনা ঘটায়। তা ছাড়া চাল কেনা সময় দেখিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net