1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও‌য়ে প্রতারণার অ‌ভিযো‌গে আইনজীবীকে জ‌রিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও‌য়ে প্রতারণার অ‌ভিযো‌গে আইনজীবীকে জ‌রিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৪৯১ বার

ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকা‌রি ভা‌বে ত্রাণের কার্ড ক‌রে দেয়ার কথা ব‌লে এক স‌ব্জি বি‌ক্রেতার কাছ থে‌কে অর্থ হা‌তি‌য়ে নি‌য়ে প্রতারণা করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে মনতাজুর রহমান বিপুল(৫৪) নামে এক আইনজীবীর বিরু‌দ্ধে।

বুধবার দুপু‌রে ওই আইনজীবী‌কে ভ্রাম‌্যমাণ আদালতের বিচারক ও সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান ক‌রেন।

সদর উপ‌জেলা প্রশাসন সু‌ত্রে জানা গে‌ছে, পৌরসভার জজ কোর্টের সামনে এক সবজি বিক্রেতাকে সরকারি ত্রাণের কার্ড করিয়ে দেয়ার কথা বলে প্রায় ২হাজার ৫শ টাকা নেয় মনতাজুর রহমান বিপুল । টাকা নেয়ার প‌রে তি‌নি কার্ড না ক‌রি‌য়ে দি‌য়ে বি‌ভিন্ন অযুহাত দেখান। আজ পুনরায় ওই স‌ব্জি বি‌ক্রেতাকে জেলা জজ‌কোর্ট চত্ত‌রে ডে‌কে নি‌য়ে ভি‌বিন্ন টালবাহানা ক‌র‌ছি‌লো ।
এ সময় খবর পে‌য়ে সেখা‌নে উপ‌স্থিত হন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা। প‌রে ওই আইনজীবী ভ্রাম‌্যমাণ আদাল‌তের কা‌ছে দোষ স্বীকার কর‌লে ভ্রাম‌্যমান আদাল‌তের বিচারক তা‌কে দশ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন,একই সা‌থে ভুক্ত‌ভোগীর টাকা ফেরৎ দেয়ারও নি‌র্দেশ প্রদান ক‌রেন তি‌নি।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ব‌লে জানান নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ও উপ‌জেলা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net