ঢাকা   ১০:১৬:০৯ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব 

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার
  • ৯ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো আবাসন। প্রত্যেক মানুষেরই নিরাপদে মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানা প্রয়োজন। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে উচ্চবিত্তদের আবাসন নিয়ে তেমন সংকট না থাকলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় সমস্যা। এসব মানুষের আবাসনের স্বপ্ন পূরণে সারা দেশে কাজ করছেন আবাসন খাতের উদ্যোক্তারা।

 

 

সোমবার (১৬ নভেম্বর)  সন্ধ্যায় দৌলতপুরে কুমিল্লায় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব এবং প্রতিষ্ঠানের স্থায়ী ও নিজস্ব কার্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, সাংবিধানিকভাবে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে আবাসন ব্যবসায়ীরা সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করছেন। আমরা মানুষের আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছি।

 

 

আবাসন খাতের উদ্যোক্তাদের বিভিন্ন হয়রানির শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে ড. আলী আফজাল বলেন, আবাসন ব্যবসায়ীরা নিয়মিত কর, খাজনা ও ভ্যাট পরিশোধ করেন। অথচ জমিসংক্রান্ত কাজে ভূমি অফিসে গেলে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে অবৈধ অর্থ লেনদেন ছাড়া কাজ এগোয় না। এটি অত্যন্ত দুঃখজনক। একদিকে ব্যবসায়ীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হচ্ছে, অন্যদিকে তাঁদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করা হচ্ছে। আমরা চাই, আবাসন খাতের উদ্যোক্তারা যেন সম্মান ও মর্যাদার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন। এ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

 

 

তিনি আরও বলেন, আবাসন ব্যবসা বর্তমানে নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমরা বলতে পারি, ব্যবসায়ীরা এখন এক কঠিন যুদ্ধের মধ্যে রয়েছেন। একদিকে নির্মাণসামগ্রীর দাম ক্রমাগত বাড়ছে, অন্যদিকে আগে থেকেই গ্রাহকদের সঙ্গে নির্ধারিত মূল্যে চুক্তি করা রয়েছে। গ্রাহকেরা কিস্তিতে অর্থ পরিশোধ করেন। ফলে নির্মাণ ব্যয় বেড়ে গেলেও চুক্তির বাইরে গিয়ে তাঁদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ থাকে না। এতে আবাসন ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়ছেন।

 

 

জমি নিবন্ধনের উচ্চ ব্যয় প্রসঙ্গে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাংলাদেশে যে পরিমাণ কর ও ফি দিতে হয়, তা অত্যন্ত বেশি। বিশ্বের অনেক দেশের তুলনায় এখানকার নিবন্ধন ব্যয় অনেক বেশি, যা জমির মূল্যের ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছায়। এটি বাস্তবসম্মত নয়। এর মধ্যে আবার মৌজার মূল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যে জমির মৌজামূল্য আগে এক লাখ টাকা ছিল, তা বাড়িয়ে চার লাখ টাকা করার পরিকল্পনা করা হচ্ছে। এভাবে জমির মূল্য ও নিবন্ধন ব্যয় বাড়তে থাকলে দেশে আবাসন ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

 

 

তিনি প্রশ্ন রেখে বলেন, আবাসন খাতের সঙ্গে এমন বৈরী আচরণ কেন করা হবে? আমরা তো সরকারের প্রতিপক্ষ নই; বরং দেশের উন্নয়ন ও নাগরিকদের আবাসন নিশ্চিত করতে সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করছি। তাই এ খাতের সমস্যা ও সংকট বিবেচনায় নিয়ে সরকারকে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে। আবাসন ব্যবসাবান্ধব নীতি গ্রহণ এবং হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

 

ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ।

 

 

অনুষ্ঠনের স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. আক্তার হোসেন।

 

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কর্ণফুলী গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর লিংকেজ ইন্ডাস্ট্রিজের কো-চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া এবং রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর ন্যাশনাল ফেয়ারের চেয়ারম্যান আলহাজ অধ্যাপক ফারুক আহমেদ,ইনসাফ গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবদুল্লাহ আল মামুন, গোলাম মোস্তফা ও হেলাল উদ্দিন বশির, ইনসাফ কল্যাণ সমিতির পরিচালক মো. মাহফুজুল হক, তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ রাশেদুল হক, বিশিষ্ট সমাজসেবক আই আর আশিক আহমেদ শাহিন, ইনসাফ গার্ডেন সিটি কল্যাণ সমিতির সেক্রেটারি অধ্যাপক নুরুল হুদা, ইনসাফ হাউজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. মোখলেছুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি