1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩৫০ কেজি চালসহ ২ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

তাড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩৫০ কেজি চালসহ ২ জন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৪২ বার

মুকুট দাস মধু, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কি‌শোরগ‌ঞ্জের তাড়াইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কে‌জির ১৩৫০ কেজি চাল পাচারের সময় ২ জনকে আটক ক‌রেছে তাড়াইল থানা পু‌লিশ।

বৃহস্পতিবার (৯এপ্রিল) রাত ১১ টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানার উপ-পরিদর্শক মাসুদ আনোয়ার আকন্দের নেতৃত্বে পিএসআই কামরুজ্জামান, এএসআই কামাল আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দিগদাইড় ইউনিয়‌নের করাতি জামে মসজিদ পাকা রাস্তা থেকে এক‌টি ট্রলীভ‌র্তি খাদ্যবান্ধব কর্মসূচির ২৭বস্তা চালসহ পার্শবর্তী করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের কালোবাজারি সাদ্দাম হোসেন ও করিমগঞ্জ উপজেলার উরদিঘি(ভূঞাহাটি) গ্রামের ট্রলি ড্রাইভার আশরাফকে আটক করে থানায় নিয়ে আসে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মু‌জিবুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ বলেন, গত বৃহস্পতিবার রাতে কা‌লোবাজা‌রে বি‌ক্রয়ের জন্য ২৭ বস্তা চাল (প্রতি বস্তায় ৫০ কেজি) মোট ১৩৫০ কেজি চাল করিমগঞ্জ থেকে তাড়াইল নিয়ে আসার পথে চালসহ দুই জনকে আটক করে পুলিশ।

উপ-পরিদর্শক মাসুদ আনোয়ার আকন্দ বাদী হয়ে চার জনকে আসামী করে তাড়াইল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)২৫-D ধারায় গতকাল (১০এপ্রিল) শুক্রবার মামলা রুজু করা হয়েছে মামলা নং ০৪।আসামীদের মধ্যে দুই জনকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। অন্য দুই আসামী জালাল ও প্রদীপ কুড়ি পলাতক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net