1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিনশর বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

তিনশর বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৭৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। স্যার সলিমুল্লাহ মেডিকেলের ২৪ চিকিৎসকসহ ৫২ জন স্বাস্থ্যকর্মীর সংক্রমণ ধরা পড়েছে।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৯ চিকিৎসকও করোনা আক্রান্ত। এ নিয়ে ১৭০ চিকিৎসক, ৮০ নার্সসহ আক্রান্ত হলেন তিনশ’র বেশি স্বাস্থ্য কর্মী।

অপরিকল্পিত আউটডোর, রোগীদের তথ্য গোপন, নিম্নমানের সুরক্ষা সামগ্রীসহ নানা কারণে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থা চলতে থাকলে পুরো স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ চিকিৎসক, ১৫ নার্সসহ আক্রান্ত হয়েছেন ৫২ জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলেও আক্রান্ত হয়েছেন ৯ চিকিৎসক।

ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেলসহ দেশের বেশির ভাগ সরকারি হাসপাতালেই আক্রান্ত হয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

সংক্রমণ ছড়িয়েছে অনেক বেসরকারি হাসপাতালেও। রাজধানীর ইমপালস হাসপাতালের গাইনি বিভাগের চার চিকিৎসকও করোনায় আক্রান্ত হয়েছেন।

ডক্টরস ফাউন্ডেশন- বিডিএফ বলছে, দেশে এখন পর্যন্ত ১৭০ চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ৮০ নার্সসহ তিনশর বেশি স্বাস্থ্যকর্মী সংক্রমিত। আর হোম কোয়ায়েন্টিনে আছেন ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত চিকিৎসকরা কোনও রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, রোগীদের অনেকেই সংক্রমণের বিষয়টি গোপন করছেন। ফলে এটি কমিউনিটি ট্রান্সমিশন কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না। সেই সাথে হাসপাতালে ব্যবস্থাপনা ত্রুটির কারণেও রোগ ছড়াচ্ছে বলে অভিযোগ করেন চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার গণমাধ্যমকে বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে ৫ শতাংশ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) বলছে, রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা মেডিকেল, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে ১৬ জন, ময়মনসিংহে সাতজন, গাজীপুরের কালিগঞ্জে ছয়জন চিকিৎসক শনাক্ত হয়েছেন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত। এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ইন্ডিপেন্ডেন্ট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net