1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রাণ চুরি বন্ধে পুলিশকে কঠোর নির্দেশনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

ত্রাণ চুরি বন্ধে পুলিশকে কঠোর নির্দেশনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৯১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুলিশ সদস্যদের জনগণের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এই অবস্থায় ত্রাণ চুরি ও বাইরের আড্ডা বন্ধের নির্দেশও দেন তিনি। রবিবার বিকেলে এক ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

জাবেদ পাটোয়ারী বলেন, ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। জানিয়ে সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আর ত্রাণ বিতরণের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’
আইজিপি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণরোধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যেতে পারে। পারিবারিক সহিংসতাও বাড়তে পারে। কোনোভাবেই যেন এ ধরনের অপরাধ বাড়তে না পারে সেদিকে নজর রাখতে হবে।’

এ সময় নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে আন্তরিক অভিনন্দন জানান আইজিপি। তিনি বলেন, ‘তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও উদ্যমী শক্তি দিয়ে বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net