1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর জজকোর্টের আইনজীবীর সহকারী ও দোকানদারদের ত্রাণ সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

দিনাজপুর জজকোর্টের আইনজীবীর সহকারী ও দোকানদারদের ত্রাণ সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৮৬ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জজকোর্টের আইনজীবীদের সহকারি (মহুরী) ও আদালত চত্তরের ক্ষুদ ব্যবসায়ী্র দোকান মালিকদের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ বিতরণ সম্পন্ন।

আজ বুধবার বেলা ১২ টায় দিনাজপুর জেলা জজকোটের্র সরকারি কৌঁসুলি পিঁপিঁ ও দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম রবি’র আর্থিক সহযোগিতায় দিনাজপুর জেলা পরিষদ চত্বরে আয়োজিত আইনজীবীদের সহকারি ও আদালত পাড়ার ক্ষুদ্র দোকান মালিকসহ প্রায় দুই শতাধিক পরিবারকে ১০ দিনের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

জজ কোর্টের পিপি এ্যাড. রবিউল ইসলাম রবি জানান, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে। আজকে জেলা জজকোটের্র শতাধিক আইনজীবীদের সহকারি ও আদালত চত্বরে যারা দোকান করেন তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি, করোনা ভাইরাসের দুর্যোগের সময় সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও মানুষকে এগিয়ে আসতে আহবান জানান। এ সময়ে তিনি সবাইকে ঘরে থাকারও আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, আমরা সরকারিভাবে যে ত্রাণ দিচ্ছি তার বাইরেও বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে অনেকেই ত্রাণ সহায়তা দিচ্ছেন। সবার প্রতি আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা দেশের বিদ্যমান পরিস্থিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। আপনারা যারা অযথা বাইরে ঘোরাফেরা করেন তাদেরকে কিন্তু আইন দিয়ে কোনভাবেই আটকানো যাবে না। করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে সেই সাথে সবাইকে ঘরে থাকতে হবে।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদুল মান্নাফ কবির, সরকারি অতিরিক্ত পিঁপিঁ অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সরকারি স্পেশাল পিঁপিঁ অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে ত্রাণ সহায়তা হিসেবে সবাইকে চাল, ডাল, তেল, লবণ সম্বলিত একটি প্যাকেট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net