ঢাকা   ১০:২৮:৫৩ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

দেশে ফিরলেন চেন্নাইয়ে আটকেপড়া ১৬৪ বাংলাদেশি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৪২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ভারতের চেন্নাইয়ে আটকেপড়া ১৬৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকাল পৌনে ৪টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট আটকেপড়া যাত্রীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ তথ্য নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি জানান, ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। এসব ফ্লাইট চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে আসবে এবং বিকেল সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছাবে।

চিকিৎসার জন্য গিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে গত এক মাসেরও বেশি সময় আটকা পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনওভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলেন না।

এ অবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকেপড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে এবং সহযোগিতার হাত বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশেষ ফ্লাইটগুলোতে শুধু বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি